ইরানের সেনাপ্রধান আমির হাতামি বুধবার (১৮ মার্চ) বলেন, ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, হাতামি দাবি করেছেন, ইসরায়েলের বিমান হামলায় লারিজানি নিহত হয়েছেন এবং ‘উপযুক্ত সময় ও যথাযথ স্থানে’ দেশ দুটিকে জবাব দেওয়া হবে। তিনি এ ঘটনা নিয়ে ইরানের প্রতিশোধ নিশ্চিত করেছেন।

