Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যা,বড় ভাই গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৩ pm ১৬, মার্চ ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিল এলাকায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বড় ভাই হানিফ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকাল প্রায় ৮টার দিকে কুমিল্লা সদর কোতোয়ালী থানার সংরাইশ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১১ মার্চ বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ফাটাবিল এলাকায় একটি সরকারি সড়কের ব্রিজের ওপর তুচ্ছ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তামিম মিয়া (১৮) একই এলাকার বাসিন্দা শাহেদ আলীর ছেলে।

মামলার এজাহার অনুযায়ী,তামিম মিয়া তার বড় ভাই হানিফ মিয়ার ছেলে সাইদুল (১০) কে শাসন করে একটি থাপ্পড় দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়া ঘটনাস্থলে এসে তামিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ধারালো চাকু দিয়ে তামিম মিয়ার গলার নিচে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর হানিফ মিয়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি ব্রিজের নিচে ফেলে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বোন সাথী আক্তার (২৩) বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২/৬৩,তারিখ: ১১ মার্চ ২০২৬; ধারা-৩০২, পেনাল কোড ১৮৬০)।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে সদর মডেল থানার একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ একাধিক পুলিশ সদস্য।

তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত কুমিল্লা থেকে হানিফ মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ঘটনার সময় তার পরিহিত পোশাক উদ্ধার করেছে পুলিশ।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যা,বড় ভাই গ্রেফতার
  • ভোটের কালির দাগ মোছার আগেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: জনপ্রশাসন উপদেষ্টা
  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার
  • যশোর জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন
  • মাধবদীতে দৌরাত্ম্যের অভিযোগ থামছে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম