Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রকৃতির কোলে তোমার অপেক্ষায়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৯ pm ১২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, মতামত
A A
0

সাবের হোসেন, ঢাকা কলেজ                   

প্রকৃতির কোলে তোমার অপেক্ষায়

তুমি কি শান্ত থাকবে না আমার সাথে কথা বলবে?
আমি তো তোমার সঙ্গেই কথা বলি
বৃষ্টিভেজা সেই পথের মতো নরম করে।
তুমি প্রকৃতির মতোই অপরূপ,
যেমন অপরূপ ভেজা মাটির গন্ধ,
যেমন টিনের চালের উপর বৃষ্টির ঝনঝনানি

যে শব্দে আমি বারবার হারিয়ে যাই আমার ছোট্ট গ্রামে।
আমি সেই গ্রামে বড় হয়েছি,
যেখানে ব্রহ্মপুত্রের তীর ছুঁয়ে থাকে স্বপ্ন,
যেখানে নৌকার গায়ে ভেসে যায় নিঃশব্দ ভালোবাসা।
আমি ফিরে যেতে চাই বারবার,
সেই নদীর ধারে, সেই সবুজ অজপাড়ায়,
যেখানে আকাশটা অনেক বড়,
আর মানুষগুলো আরও শান্ত।

আমি খুঁজে পেয়েছি এক গ্রাম
যেখানে এখনো শান্তি বেঁচে আছে,
যেখানে এখনো সৌন্দর্য লুকিয়ে আছে ,
বরং খোলা আকাশের মতো ছড়িয়ে আছে।
শহরের কোলাহল ছেড়ে আমি যেতে চাই দূরে,
কোনো নিভৃত গ্রামে,
তোমাকে নিয়ে বসবাস করতে চাই
মাটির গন্ধে ভেজা সেই পৃথিবীর কোলে।

তুমি কি আসবে আমার সাথে?
আমি বসে ছিলাম ব্রহ্মপুত্রের তীরে,
তোমার অপেক্ষায়
মাছেদের সাথে কথা বলেছি সেদিন,
প্রকৃতির সৌন্দর্য নিয়ে।

মাছেরা বলেছিল
“আমরাও তো এই প্রকৃতিরই অংশ।
সকালে পাখির ডাক শুনলেই
রাতের সব দুঃখ উড়ে যায় দূরে,
যেন কেউ আলতো করে মন ধুয়ে দেয় বৃষ্টির জলে।

আমি এখনো অপেক্ষায় আছি—
তুমি এলে আমি তোমাকে দেখাবো
প্রকৃতির সবচেয়ে নরম রূপটা,
যেখানে ভালোবাসাও নদীর মতো বয়ে চলে নিঃশব্দে।

Tags: প্রকৃতিব্রহ্মপুত্রের তীর ছুঁয়ে থাকে স্বপ্ন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আদা, মধু ও কালিজিরা দিয়ে সকালে চর্চা: উপকার, প্রয়োজনীয়তা ও সতর্কতা
  • কাপ্তাইয়ে জলে ফুল ভাসিয়ে ‘বিষু’ উৎসব পালিত
  • শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
  • হাম প্রতিরোধের দ্বিতীয় ধাপ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ড. জিয়াউদ্দিন হায়দার
  • বকশীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলনেতা ইয়বাসহ গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম