Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগারগাঁও থেকে ভিভিআইপি প্রতারক গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৬ pm ১৫, মার্চ ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হাই-প্রোফাইল প্রতারক মো. আব্দুস সালাম রাজধানীতে গ্রেফতার হয়েছেন।

রোববার (১৫ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযানে তাকে আটক করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে ভুয়া ‘প্রধানমন্ত্রীর পিএস’ পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছায়।

গোয়েন্দা বাহিনীর একটি চৌকস দল প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে সকাল ৭টায় তাকে গ্রেফতার করে।

সূত্র জানায়, গ্রেফতারকৃত আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার চক্রের অন্য সদস্য ও ভুক্তভোগীর তথ্য উদ্ধার করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: আগারগাঁওভিভিআইপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
  • কুমিল্লায় গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু
  • এপস্টাইন চক্র ইরান ফাঁসানোর ষড়যন্ত্র করছে:দাবি লারিজানি
  • বাসায় টাকা-স্বর্ণ না রেখে প্রয়োজনে থানায় জমা দিন: ডিএমপি কমিশনার
  • সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম