Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোট শুধু অধিকার নয়, এটি পবিত্র দায়িত্ব: ডা. শফিকুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
২:১২ pm ২৩, জানুয়ারী ২০২৬
in Lead News, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজনীতি
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট শুধু আপনাদের অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব।

আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন ঠিক তাকে নি:সংকোচে ভোট দেবেন।

তিনি আরও বলেন, আপনার একটি ভোটই নির্ধারণ করে দেবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে।

আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের ৮টি জেলা সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার একজন ব্যক্তি দুইটি ভোট দিতে পারবেন। একটি সরকার গঠনের ভোট, অপরটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। ১৭ বছরের বস্তাপঁচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতির চর্চার বিকাশ ঘটাতে হবে।’

‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা গত ৫৪ বছরের পচে যাওয়া রাজনীতি চান না এবং রাজনীতিতে আমূল পরিবর্তন চান, আমরা আশা করি তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করবেন।

জামায়াত আমির বলেন, আমরা এককভাবে নির্বাচন করছি না। দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ব্যতিক্রম থাকলেও আমাদের এই প্রয়াস সামগ্রিক। আমরা জাতিকে আশ্বস্ত করেছি- আমরা একা নই, সবাই মিলে বাংলাদেশ গড়ব। আমাদের স্লোগান ‘এসো একসাথে গড়ি বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘আজকের এই সফরের মাধ্যমে ঢাকার বাইরে আমাদের কার্যক্রম শুরু হলো। জনগণের পালস বুঝে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা আশ্বস্ত করতে চাই যে, দেশবাসীর ভালোবাসা ও সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে আমরা অলীক কল্পনা বা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়- যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’

দলীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়ে, বেলা ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

আগামীকাল শনিবার সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষ করে সড়কপথে ঢাকায় ফিরবেন জামায়াত আমির।

Tags: বাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর
  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম