Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুর-৩ আসনে ভোট দিলে মিলছে জিলাপীর টোকেন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫১ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

ক্রাইম রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে ভোটারদের মাঝে ‘জিলাপীর টোকেন’ বিতরণের অভিযোগ উঠেছে। জানকী ধাপের হাট উচ্চ বিদ্যালয় ও জানকী ধাপের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানকারীদের একটি করে টোকেন দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্প্রতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পরপরই কয়েকজন ভোটার অভিযোগ করেন, ভোটকেন্দ্রের বাইরে কিছু ব্যক্তি ভোটারদের হাতে একটি টোকেন তুলে দিচ্ছেন। পরে ওই টোকেন দেখিয়ে পাশের একটি দোকান থেকে জিলাপী সংগ্রহ করা যাচ্ছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

একাধিক ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, “ভোট দিয়ে বের হওয়ার পর আমাদের হাতে একটি টোকেন ধরিয়ে দেওয়া হয়। বলা হয়, এটি দিয়ে সামনে দোকান থেকে জিলাপী নেওয়া যাবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। আমরা দেখছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, ভোটারদের প্রলোভন দেখিয়ে ভোটদানে প্রভাব বিস্তার করার অভিযোগ গুরুতর। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে এ ধরনের অভিযোগ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশরংপুর সদর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোট দিয়ে শান্তির প্রত্যাশা জেমসের
  • কেন্দ্রে অনিয়ম, ইসিতে জামায়াতের অভিযোগ
  • ভোটে ২১টি অনিয়মের ঘটনা ঘটেছে:এনসিপি
  • আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত
  • শেষ হলো বহুল প্রতিক্ষীত ভোট উৎসব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম