Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্থগিত শেরপুর-৩ আসনের ভোট

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৩ am ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট।

তবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী এক বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে এ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে নতুন তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণের আগে যদি কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হয়, তাহলে আইন অনুযায়ী ওই আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (পিআরও) অনুযায়ী, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি কার্যক্রম বাতিল করবেন এবং নির্বাচন কমিশন নতুন তফশিল ঘোষণা করবে। নতুন তফশিল অনুযায়ী, পূর্বে বৈধ ঘোষিত প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দেওয়ার প্রয়োজন হবে না। তবে নতুন কোনো যোগ্য প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম।

গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।

প্রার্থীর মৃত্যুর প্রেক্ষিতেই শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

Tags: ত্রয়োদশ জাতীয় নির্বাচনশেরপুর-৩
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ধর্মীয় উৎসবেও উদ্বেগ: সংঘাতের প্রভাবে সংকুচিত ফিলিস্তিনি খ্রিস্টান সম্প্রদায়
  • বাংলাদেশে হাম আতঙ্ক: তিন সপ্তাহে অন্তত ৯৮ শিশুর মৃত্যু , জরুরি টিকাদান কার্যক্রম শুরু
  • সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • কুখ্যাত রাজাকারের মেয়ে সৈয়দা রিজওয়ানা হাসান! স্বামী-স্ত্রীর লুটপাট
  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম