সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলসহ চারটি সংসদীয় আসনের ৫১৩ টি ভোট কেন্দ্রের ২৫৩৬ টি কক্ষে অনুষ্ঠিত হবে গনভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন।
তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনের আনুসঙ্গিক সরঞ্জাম। শনিবার সকাল দশটায় থেকে জেলার ৮ টি উপজেলা পরিষদ থেকে সহকারী রির্টানিং কর্মকর্তারা ভোট গ্রহনের এসব সরঞ্জাম বিতরন করেন।
জেলায় ১৫ লাখ ৯ হাজার ৫ শ‘ ৮৭ জন ভোটারের বিপরীতে পটুয়াখালী-১ আসনে ৫ জন, ২ আসনে ৪ জন, ৩ আসনে ৪ জন ও ৪ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ২৬ প্লাটুন সেনাবাহিনী,৭ প্লাটুন বিজিবি, ৬ টি র্যাবের টিম, বিপুল সংখ্যক আনসার ও কোষ্টগার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিষ্ট্রেট মাঠে মোতায়েন রয়েছে।

