Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গামাটিতে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০২ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, নির্বাচন
A A
0

রিপন মারমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

​শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাঙ্গামাটি ২৯৯ নং আসনের কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই ভোটদান প্রক্রিয়া।

উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে শুরু হয়েছে ভোট গণনা। ২২টি কেন্দ্রের ফলাফল একে একে উপজেলা নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছাতে শুরু করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: রুহুল আমিন জানান,

​”উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোটাররা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন চলছে গণনার কাজ। আশা করা যাচ্ছে, আজ রাতেই কাপ্তাই উপজেলার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।”

বর্তমানে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। সবার দৃষ্টি এখন উপজেলা পরিষদ চত্বরের দিকে, যেখান থেকে আজ রাতে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফল জানানো হবে।

 

Tags: ত্রয়োদশ জাতীয় নির্বাচনরাঙ্গামাটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৪০ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল
  • ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির
  • রংপুর-৩ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • ময়মনসিংহ-১ আংশিক ফলাফলে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমর এগিয়ে
  • নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম