Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে ছয়টি আসনে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ লাইন

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৭ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, নির্বাচন
A A
0

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে ঘিরে দিনাজপুরে নেওয়া হয়েছে ব্যাপক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। কেন্দ্রের ভেতরে দায়িত্ব পালন করছেন পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া ভোটকেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও বিমান বাহিনীর সদস্যরা।

এবার দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪৪টি। জেলার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২২ জন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮ হাজার ৯১৯ জন, নারী ২ লাখ ৮ হাজার ২১২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৭ হাজার ১১২ জন এবং নারী ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন।

দিনাজপুর-৩ (সদর) আসনে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৩০টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৪৮৬ জন, নারী ২ লাখ ১০ হাজার ১৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর–কাহারোল) আসনে ১৮টি ইউনিয়নে ১৩০টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১১ হাজার ৩০৪ জন, নারী ২ লাখ ৯ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে ১৪১টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন, নারী ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে ১৯৯টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।

 

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদদিনাজপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের
  • ‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা
  • গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
  • জামালপুরে সালিশে হামলা, নিহত ১
  • মাটিরাঙ্গায় তেল ভোক্তা পর্যায়ে বিক্রি না করে অন্যত্র সরবরাহ ও অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম