Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্তবর্তী অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন : মিফতাহ্ সিদ্দিকী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪১ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0
উৎফল বড়ুয়া, সিলেট 
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সীমান্তবর্তী জনপদে ধানের শীষের গণজোয়ার প্রমাণ করে এই এলাকার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। জৈন্তাপুর ও গোয়াইনঘাটে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও কর্মসংস্থান নেই, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেনি। জনগনের ভোটে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই দুই উপজেলায় সড়ক–সেতু উন্নয়ন, নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন ও পাথর শিল্পে স্থানীয় মানুষের অধিকার নিশ্চিত এবং প্রশাসনিক হয়রানি বন্ধ করব। এই তিন উপজেলাকে একীভূত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনা হবে। পাহাড়, নদী, খনিজ সম্পদ ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হবে, যাতে এই অঞ্চলের মানুষ নিজের এলাকাতেই সম্মানজনক জীবিকা পায়।
শুক্রবার সকালে গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর, ঢালার পার, গোয়াইনঘাটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়—এটি মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়ের প্রতীক। এই আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী একজন পরীক্ষিত নেতা, যিনি এই এলাকার সমস্যা বোঝেন এবং সমাধানের সক্ষমতা রাখেন। তাকে বিজয়ী করতে পারলে সিলেট–৪ এর মানুষ তাদের হারানো অধিকার ও মর্যাদা ফিরে পাবে। তাই আমি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই—ভোটের দিনে ঘর থেকে বের হয়ে আসুন, ধানের শীষে ভোট দিন, উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে রায় দিন। এই আসনকে অবহেলা থেকে মুক্ত করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই।
দক্ষিণ প্রতাপপুর সমাজ কল্যান যুব সংঘের সভাপতি বেনজির আহমদ সুমনের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মানিক মিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক সামা হক চৌধুরী, সিলেট জেলা মহিলাদলের (ভারপ্রাপ্ত) সভাপতি তাহসিন শারমিন তামান্না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কাতার বিএনপির সাধারণর শরিফুল হক সাজু, শফিকুর রহমান টুটুল, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহ-সভাপতি আলেয়া ফেরদৌস তুলি, সিলেট জেলা মহিলা দলের সাবেক সভাপতি সালেহা কবির শেপি, সিলেট জেলা মহিলাদলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা প্রমূখ।
উল্লেখ্য, শুক্রবার দিনভর সিলেট- ৪ আসনের গোয়াইনঘাট উজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
Tags: ধানের শীষমিফতাহ্ সিদ্দিকীসীমান্তবর্তী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব
  • একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন
  • অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাৎ, নীলফামারীতে গ্রেপ্তার ৩
  • মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এয়ারগান উদ্ধার
  • গৌরীপুর দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে যুবদলের তিন নেতা বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম