Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অবশেষে বিয়ের ঘোষণা দিলেন বিজয়-রাশমিকা

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৫ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই তারকা জুটি নিজেদের বিয়ের খবরে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, ভক্তদের অফুরন্ত ভালোবাসা ও উচ্ছ্বাসে আপ্লুত হয়েই এই সুখবরটি প্রকাশ করেছেন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় বিজয় ও রাশমিকা লেখেন, “আমাদের প্রিয় প্রেমী, আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই তোমরা আমাদের পাশে ছিলে। তোমরা ভালোবেসে আমাদের জুটির নাম দিয়েছিলে ‘বিরোশ’। আজ সেই সম্মানে আমাদের নাম একসঙ্গে হতে যাচ্ছে।” বিয়ের বিষয়টি নিশ্চিত করলেও তারা একে ‘বিরোশের বিয়ে’ হিসেবে অভিহিত করেছেন। ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এমন বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে।

এদিকে বিয়ের তারিখ ও ভেন্যু নিয়ে এই জুটি সরাসরি কিছু না বললেও তাদের পারিবারিক সূত্র থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। মূল অনুষ্ঠান ২৬ তারিখ হলেও উদযাপনের শুরুটা হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। তবে পুরো আয়োজনে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং হাতেগোনা কয়েকজন বন্ধুবান্ধব ছাড়া বাইরের কারও প্রবেশের অনুমতি থাকছে না।

জীবনের এই বিশেষ মুহূর্তটি একান্তই ব্যক্তিগতভাবে উদযাপন করতে চান বিজয় ও রাশমিকা। তবে শোবিজের সহকর্মী ও বন্ধুদের একদম নিরাশ করছেন না তারা। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ৪ মার্চ হায়দরাবাদে এক বর্ণাঢ্য বিবাহোত্তর সংবর্ধনার (রিসেপশন) পরিকল্পনা করেছেন এই নবদম্পতি। এখন শুধু অপেক্ষা তাদের শুভ পরিণয়ের সেই মাহেন্দ্রক্ষণটির।

Tags: দক্ষিণী সিনেমাবিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাবিয়ের গুঞ্জনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী
  • সংরক্ষিত নারী আসনের এমপি হতে চায় নীলু
  • নবনিযুক্ত মন্ত্রীপরিষদ সদস্যদের সাথে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়
  • দেশের বাজারে আবারও স্বর্ণের দাম পুনরায় বৃদ্ধি
  • মাদারীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম