Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে এমপি সান্টুর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
৭:১৮ pm ২৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু-এর সাথে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় গুঠিয়া ইউনিয়নের বাইতুল ভিউ কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি অশোক কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি সান্টু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে সৎ মানুষের বড় অভাব। সৎ মানুষেরাই পারে সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে।” তিনি আরও বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের মতো সংগঠনগুলোর মাধ্যমে সমাজ থেকে অবক্ষয়, অন্যায় ও অপরাধ দূর করে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের সৎলোক আশ্রমের সেবায়েত সেবাদাস দীপক দাস গুহ, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার, গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আইয়ুব রানা, কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক গীতা পালমা এবং সৎসঙ্গ ফাউন্ডেশনের বরিশাল জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল লতিফ।
সৎসঙ্গ ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আঃ রহিম সরদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ডা. চিরনজিত সিনহা, মিজানুর রহমান ও নওয়া বাড়ৈ। এ সময় কবিতা আবৃত্তি করেন লিমন হালদার এবং কবিতা ও গান পরিবেশন করেন পূজা হালদার।
অনুষ্ঠানে শাহজাহান মাস্টার, সাহেরা বেগম, বিমল করাতি, মাসুদ হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, কেশব হালদার, রতন রায়, অতুল মাঝিসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সৎসঙ্গ ফাউন্ডেশন, যুব ফোরাম, মহিলা ফোরাম, ছাত্রী ফোরাম ও শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফলজ গাছের চারা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যারা ভোট দেননি তারা যেন কর্মকান্ড দেখে আফসোস করেন-বিমান প্রতিমন্ত্রী
  • ঈদের ছুটিতে স্কুলে চুরি, গ্রেফতার ১
  • নান্দাইলে রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী
  • নাগরপুরে সড়কে যাত্রী কমলেও কমেনি পকেটের চাপ
  • নরসিংদীতে সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক-এর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম