Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যৌথ অভিযানে কাঁপছে অপরাধ জগৎ: এক সপ্তাহে গ্রেপ্তার ২২৪

Bangla FMbyBangla FM
৩:১৭ pm ০৮, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0


সত্যজিৎ দাস

চলমান জাতীয় পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এক সপ্তাহে (১–৭ মে) সারাদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ২২৪ জন অপরাধী।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ভুয়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাকারী, নকল কসমেটিকস ব্যবসায়ী ও বিভিন্ন দালালচক্রের সদস্য।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গোলাবারুদ, ককটেল ও দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, পাসপোর্ট, চোরাই মোবাইল, নকল প্রসাধনী, অবৈধ ওষুধ এবং নগদ অর্থ।

সেনাবাহিনী অভিযানকালীন সময়ে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের পাশাপাশি অগ্নিনির্বাপণে সক্রিয়ভাবে অংশ নেয়। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় নিরাপত্তার স্বার্থে টহল চালানো এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “দেশব্যাপী নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের যৌথ অভিযান নিয়মিত চলবে।” পাশাপাশি, সাধারণ জনগণকে কোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নবম পে স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল
  • সাভারে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ২ কারবারি আটক
  • তালতলীতে মাদকবিরোধী অভিযানে রফিকের ৩ মাসের কারাদণ্ড
  • জনগণের সম্পদে হাত দেব না, লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার : ডা. শফিকুর রহমান
  • এপস্টেইন কেলেঙ্কারিতে ৩ মিলিয়ন নতুন নথি প্রকাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম