এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌর সভায় ভিজিএফএর চাল বিতরণ শুরু করেছে ইউনিয়ন পরিষদ ও পৌর কর্তৃপক্ষ। ১১ মার্চ বুধবার সকাল থেকে স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত লোকজনের উপস্থিতিতে চাল বিতরন শুরু করেন। ঈদ উল ফিতর উপলক্ষে জামালপুর জেলায় মোট ৩ লাখ ৬৭ হাজার ৯২১টি পরিবার ভিজিএফ এর চাল পাবে।
জানা যায়, জামালপুর জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌরসভা নিয়ে গঠিত। ঈদ উল ফিতর উপলক্ষে জেলায় মোট ৩ লাখ ৬৭ হাজার ৯২১টি পরিবার ভিজিএফ এর চাল পাবে। এর মেলান্দহ মধ্যে ৪৭ হাজার ২২৯টি পরিবার, সরিষাবাড়ী উপজেলায় ৩৭ হাজার ৬০৭টি পরিবার, দেওয়ানগঞ্জ উপজেলায় ৪৬ হাজার ৭১১টি পরিবার, ইসলামপুর উপজেলায় ৪৬ হাজার ৭৩টি পরিবার, জামালপুর সদর উপজেলায় ৭৮ হাজার ১৮৯টি পরিবার, মাদারগঞ্জ উপজেলায় ৪৭ হাজার ৪৭টি পরিবার ও বকশীগঞ্জ উপজেলায় ৩৫ হাজার ৭৫৭টি পরিবার। প্রতিটি পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবেন।
এ ছাড়াও জামালপুর পৌরসভা, ইসলামপুর পৌরসভা, মেলান্দহ পৌর সভা, মাদারগঞ্জ পৌরসভা ও সরিষাবাড়ী পৌরসভা ৪ হাজার ৬২৫টি করে মোট ২৩ হাজার ১২৫টি। দেওয়ানগঞ্জ পৌর সভা ৩ হাজার ৮৫টি, বকশীগঞ্জ পৌরসভা ১ হাজার ৫৪৯টি ও হাজড়াবাড়ী পৌরসভা ১ হাজার ৫৪৯টি ভিজিএফ কার্ডধারী ১০ কেজি করে চাল পাবে।
এ ব্যাপারে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি বাংলা এফএমকে জানান বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি বিতরণ কেন্দ্রে সরকারের প্রতিনিধি আছে। তাদের উপস্থিতিতেই চাল বিতরণ চলমান থাকবে। কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই।

