কক্সবাজার প্রতিনিধি :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ইউনিয়ন পরিষদে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা, উপজেলা টেক অফিসার মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মিল্টন বিশ্বাস, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক আনছারুল হকসহ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
এ সময় চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দিতে তারা সবসময় কাজ করছেন। ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির উপকারভোগীরা শান্তিপূর্ণভাবে এই সহায়তা গ্রহণ করছেন।
তিনি আরও জানান, এর আগে গত ৯ মার্চ ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির আওতায় অসহায় নারীদের মাঝেও চাল বিতরণ করা হয়েছে।

