Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১২ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-র নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল কারাগারে রয়েছেন।

সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন আসামি পলাতক বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাঁদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়।

এ ঘটনায় একজন ব্যক্তি তখনও জীবিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরেকজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান
  • যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র‌্যালি
  • প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুয়া পদ্ধতিতে লিখিত পরীক্ষার প্রার্থী ভাইভা দিতে এসে আটক
  • লক্ষ্মীপুরের কবি মুস্তাফিজুর রহমান স্মরণে শোকসভা
  • জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম