Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, শিশুসহ আহত ৩

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৩৩ pm ১৪, ডিসেম্বর ২০২৫
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকায় ট্রাকের চাপায় আঃ মমিন মোল্লা (৪৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে পাকারমাথা আমিনুল বারীর রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঃ মমিন মোল্লা জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বটতলী থেকে পাকারমাথার দিকে খাদ্যবোঝাই একটি ট্রাক আসছিল। একই সময় পাকারমাথা থেকে বটতলীর দিকে একটি ভ্যান তিনজন যাত্রী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আমিনুল বারীর রাইস মিলের সামনে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানচালকসহ শিশুসহ তিন যাত্রীকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আঃ মমিন মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে হাসপাতালে গিয়ে জানা যায় ভ্যানচালক আঃ মমিন মারা গেছেন। আহত শিশুসহ তিনজনের চিকিৎসা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়নি।

Tags: সড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম
  • পচা নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয়: জামায়াত আমীর
  • সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বড় জয় পেল বাংলাদেশ
  • রাজশাহীর আধুনিক নগর ভবন ও তিনটি মার্কেটের স্থপতি মিজানুর রহমান মিনু
  • ‘নিপা ভাইরাস’ নিয়ে নেই সতর্কবার্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম