Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমীর খসরুর সিলেট আগমনে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

Bangla FMbyBangla FM
৮:১২ am ২৯, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সিলেট আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। সংক্ষিপ্ত সফরে ২৮ জুন ২০২৫, শনিবার তিনি আধ্যাত্মিক রাজধানী সিলেটে পৌঁছালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম তাকে এই শুভেচ্ছা জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী একজন বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী এবং দেশের বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাবেক মন্ত্রী। ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে দুটি অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে কাজ করছে। সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহযোগিতা, এতিম ও দুস্থ মানুষের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান এবং গুণীজনদের সম্মাননা প্রদানসহ নানা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

দেশে ও বিদেশে সক্রিয় এ সংগঠনটির ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আহ্বায়ক কমিটিও রয়েছে, যারা নিজ নিজ অবস্থান থেকে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

Tags: আমীর খসরুবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব
  • একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন
  • অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাৎ, নীলফামারীতে গ্রেপ্তার ৩
  • মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এয়ারগান উদ্ধার
  • গৌরীপুর দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে যুবদলের তিন নেতা বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম