Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে

Bangla FMbyBangla FM
৪:২০ am ১২, জুলাই ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (SEARO) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। ১১ জুলাই থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে বলে WHO-এর মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস এক অভ্যন্তরীণ বার্তায় নিশ্চিত করেছেন।

সায়মার অনুপস্থিতিতে WHO-এর সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহমে দায়িত্ব পালন করবেন। তিনি আগামী ১৫ জুলাই নয়াদিল্লিস্থ আঞ্চলিক দপ্তরে যোগ দেবেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, তিনি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দিয়েছেন, ভুয়া পদ দাবি করেছেন এবং বিভিন্ন ব্যাংক থেকে অনিয়মিতভাবে অর্থ গ্রহণ করেছেন।

দুদকের মামলায় উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। অভিযোগ অনুযায়ী, তিনি প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ কোটি) অনিয়মিতভাবে গ্রহণ করেছেন, যা প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের আওতায় পড়ে।

সায়মা ওয়াজেদ ২০২৪ সালের জানুয়ারিতে WHO-এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে তার নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তিনি এই পদে আসীন হন।

বর্তমানে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়নার কারণে তিনি আন্তর্জাতিক সফরও করতে পারছেন না।

Tags: অপরাধবিশ্ব স্বাস্থ্য সংস্থাসায়মা ওয়াজেদ পুতুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম