Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আশাশুনি সরকারি কলেজের ১৫ শিক্ষার্থী পেল ‘উদারতা’–এর এএমএফ শিক্ষাবৃত্তি

Bangla FMbyBangla FM
১০:৫৩ am ২১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

আশাশুনি, সাতক্ষীরা :
উপকূলীয় অঞ্চলে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ‘উদারতা যুব ফাউন্ডেশন’ পরিচালিত এএমএফ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় আশাশুনি সরকারি কলেজের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সভাপতিত্ব করেন সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন।

শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন সংগঠনের সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান। বৃত্তি কর্মসূচির সার্বিক বিবরণ তুলে ধরেন টেকনিক্যাল কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম।

বক্তব্যে উঠে আসে আত্মবিশ্বাসের বার্তা

বক্তারা বলেন, “এএমএফ শিক্ষাবৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর একটি কার্যকর উদ্যোগ। উদারতা ফাউন্ডেশন সমাজের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আলোকিত ভবিষ্যতের পথ তৈরি করছে।”

শিক্ষার্থীদের কণ্ঠে কৃতজ্ঞতা ও প্রতিজ্ঞা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই সহায়তা তাদের পরিবার ও শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তারা ‘উদারতা’ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সমাজের জন্য একজন ভালো মানুষ হিসেবে অবদান রাখার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম