Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বন্যার ঝুঁকিতে সিলেট

Bangla FMbyBangla FM
৫:৪৩ pm ৩১, মে ২০২৫
in অন্যান্য
A A
0

সিলেট ব্যুরো:
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের নদ-নদীগুলোর পানি বাড়ছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন ও ধলাই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদিও এখনও কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে সারি ও ধলাই নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ।

গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেটেও টানা বৃষ্টিতে জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পানি দ্রুত বাড়ছে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এখন পর্যন্ত কোনো এলাকা বড় পরিসরে প্লাবিত হয়নি বা কেউ পানিবন্দি অবস্থায় নেই। তবে পর্যটনকেন্দ্র জাফলং, বিছনাকান্দি ও সাদাপাথর পানিতে প্লাবিত হওয়ায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

প্রশাসনের প্রস্তুতি:
গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানান, কয়েকটি নিচু সড়ক প্লাবিত হলেও পুরো এলাকা এখনও বিপদমুক্ত। ৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং শুকনা খাবারের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে।

বৃষ্টিপাতের পরিসংখ্যান:
সিলেটে গত ২৪ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে ১২টার মধ্যে আরও ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুম:
সিলেট সিটি করপোরেশন নগরীর জলাবদ্ধতা দ্রুত নিরসনে কন্ট্রোল রুম চালু করেছে। নগর ভবনের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে এ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। দায়িত্বে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর (মোবাইল: ০১৭১১৯০৬৬৪৭)।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও বর্জ্য ব্যবস্থাপনা প্রধানের নেতৃত্বে সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবদের এলাকায় থেকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ অস্ট্রেলিয়া
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে যাচ্ছেন দিনাজপুর
  • যুদ্ধের তৃতীয় সপ্তাহে তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়ালো ১০৫ ডলার
  • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার
  • জাতীয় ঈদগাহ মাঠে একসাথে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ঢাদসিক প্রশাসক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম