Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৫:৪১ pm ০৮, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি নিয়ে সংগঠনের ভেতরে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এই ইস্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উপজেলা ডাকবাংলোর হলরুমে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনের একটি পক্ষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা শাখার আহ্বায়ক হামিদুর রহমান রানা, সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জামিল হাসান, মোকলেসুর রহমান, সাব্বির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

হামিদুর রহমান রানা তার বক্তব্যে বলেন, “আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। একটি স্বার্থান্বেষী মহল নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এসব মিথ্যা প্রচার করছে।”

তিনি আরও বলেন,

  • পুকুর খনন: কুরবান গাজীর পুকুর খননের সাথে তার কোনো সম্পর্ক নেই।
  • জিআরের চাল বাণিজ্য: রামচন্দ্রপুর মসজিদের জন্য বরাদ্দ পাওয়া চাল প্রকল্পের নিয়ম অনুযায়ী বিতরণ করা হয়েছে।
  • বালু ব্যবসা: তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত নন। অভিযুক্ত ব্যক্তি শামীম খানের সঙ্গে তার কোনো সংযোগ নেই।
  • হাটের চাঁদাবাজি: পুড়াপাড়া গরুর হাট পরিচালনায় তিনি যুক্ত নন, দায়িত্বে রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সংক্রান্ত ভিডিও প্রমাণ রয়েছে।

সংগঠনের নেতারা জানান, গত ৪ জুলাই যে পক্ষ নবগঠিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে, তাদের সেই ঘোষণাটি অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

স্থানীয় শিক্ষার্থী মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরপর দুটি সংবাদ সম্মেলনের ফলে এলাকায় ছাত্র রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।

Tags: সংবাদ সম্মেলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর
  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম