Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান: বিপদের ঘণ্টা বাজাল জাতিসংঘ

Saimum SajidbySaimum Sajid
১০:৫০ am ০৪, জানুয়ারী ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের জন্য “বিপজ্জনক নজির” হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে, যা পুরো দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য অস্থিরতা ডেকে আনতে পারে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান না দেখানো হলে বৈশ্বিক শৃঙ্খলা হুমকির মুখে পড়বে। মহাসচিব সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে মানবাধিকার রক্ষার বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

এদিকে পৃথক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেছেন, ভেনেজুয়েলার সাধারণ জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই পরবর্তী যেকোনো সিদ্ধান্তের মূল ভিত্তি হওয়া উচিত।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। পরিষদসূত্র জানায়, আগামী সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভেনেজুয়েলার জাতিসংঘ প্রতিনিধিদলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ফেডারেল হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, অভিযানের অনুমোদন তিনি চার দিন আগেই দিয়েছিলেন।

Tags: জাতিসংঘনিকোলাস মাদুরোভেনেজুয়েলাযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম