Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৯ am ১১, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা করতে শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া তাসনিম জানিয়েছে, এই প্রতিনিধি দলে ৭১ জন রয়েছেন। খবর সিএনএনের।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচিও রয়েছেন। এ ছাড়া রয়েছেন, মিডিয়া প্রতিনিধি, নিরাপত্তা এবং কারিগরি বিশেষজ্ঞ।
রিপোর্টে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার জটিলতা ও উচ্চ সংবেদনশীলতার পরিপ্রেক্ষিতে, ইরানি প্রতিনিধিদলে শুধু প্রধান আলোচকরাই নন, প্রয়োজনীয় পরামর্শের জন্য কারিগরি ও বিশেষজ্ঞ কমিটিও রয়েছে।

অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলও পাকিস্তানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের এই দলে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্থানীয় সময় সকালে ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠক ঘিরে ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জরুরি সেবা ছাড়া সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

Tags: #IranUSA#PeaceTalksবিশেষ নিউজযুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম
  • ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু
  • ১৯ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী: দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা
  • আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী
  • ৬ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম