Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাম্পকে অপমানজনক মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্র পোল্যান্ডের স্পিকারের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৪ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব, রাজনীতি
A A
0

পোল্যান্ডের পার্লামেন্ট স্পিকার ভ্লোঝিমিয়েশ চারঝাস্তির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম রোজ। চারঝাস্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও নোবেল শান্তি পুরস্কারের প্রচেষ্টাকে সমর্থন না দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চারঝাস্তি গত সোমবার ট্রাম্পের নীতির সমালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ও ইসরায়েলের পার্লামেন্ট স্পিকার আমির ওহানার একটি উদ্যোগকে সমর্থন না করার কথা জানান। ওই উদ্যোগের লক্ষ্য ছিলো ২০২৬ সালে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া। চারঝাস্তি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলপ্রয়োগের রাজনীতি চালাচ্ছেন এবং আন্তর্জাতিক সংস্থার পরিস্থিতি অস্থিতিশীল করছেন। তিনি দাবি করেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নন।

এ ঘটনায় গত বৃহস্পতিবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাষ্ট্রদূত রোজ ঘোষণা করেন, ওয়াশিংটন আর চারঝাস্তির সঙ্গে কোনো লেনদেন বা কথাবার্তা চালাবে না এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি বলেন, চারঝাস্তির মন্তব্য পোল্যান্ড–যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে না এবং ট্রাম্পের প্রতি অসম্মান বরদাস্ত করা হবে না।

জবাবে চারঝাস্তি সামাজিক মাধ্যমে লিখেছেন, রাষ্ট্রদূতের প্রতিক্রিয়ায় তিনি অনুতপ্ত, কিন্তু মৌলিক অবস্থান পরিবর্তন করবেন না। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও মন্তব্য করেছেন, মিত্রদের একে অপরকে সম্মান করা উচিত, উপদেশ নয়, এবং পারস্পরিক সহযোগিতা এভাবেই বজায় রাখা যায়।

Tags: ট্রাম্পপোল্যান্ডযুক্তরাষ্ট্যোগাযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম