Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের মিনাবে স্কুলে মার্কিন হামলা যুদ্ধ আইনের লঙ্ঘন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৫ pm ১৭, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলা ও বহু শিশুর মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক যুদ্ধ আইনের লঙ্ঘন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সংস্থাটির তদন্তে বলা হয়েছে, এই হামলার ঘটনায় চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের ওই বালিকা বিদ্যালয়ে চালানো হামলায় বহু বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু নিহত হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বাহিনী বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা নেয়নি—এমন আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, স্কুলে এ ধরনের মর্মান্তিক হামলা বেসামরিক মানুষের ওপর সংঘাতের ভয়াবহ প্রভাবের একটি নির্মম উদাহরণ। তার মতে, আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে এমন হামলা স্পষ্টভাবে নিষিদ্ধ হতে পারে।

ঘটনাটির স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, যেমন নিউ ইয়র্ক টাইমস, তাদের বিশ্লেষণে ইঙ্গিত দিয়েছে যে হামলাটি সম্ভবত মার্কিন বাহিনীর মাধ্যমে সংঘটিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত হয়নি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, সামরিক বাহিনী হামলাটি পর্যালোচনা করছে এবং বেসামরিক লক্ষ্যবস্তু ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়নি বলে দাবি করেছেন।

অন্যদিকে ইরান একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, স্কুলে পাওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ‘Made in USA’ লেখা দেখা গেছে।

Tags: আইনইরানবিশেষ নিউজমার্কিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পিএ নিয়োগের পরই মোমেন ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে স্থানীয়রা
  • যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ ও ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত
  • দোয়ারাবাজারে ধান ক্ষেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • রাইজিং স্টার সোশ্যাল ক্লাবের উদ্যোগে ৫০০ টি হতদরিদ্র পরিবার পেল ঈদ খাদ্য সামগ্রী
  • সালথায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম