Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুরান ঢাকার স্থাপত্য ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ উপভোগ করলেন মার্কিন রাষ্ট্রদূত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০১ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়, রাজধানী
A A
0

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্প্রতি স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী অঞ্চল ঘুরে দেখেছেন। এই সফরে তিনি ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, প্রাচীন স্থাপত্যশৈলী এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করে মুগ্ধতা প্রকাশ করেছেন।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, সফর শুরু হয় লালবাগ কেল্লা পরিদর্শন দিয়ে। এখানে তারা বিশেষভাবে হাম্মামখানা—প্রাচীন রাজকীয় স্নানাগার—দেখেন। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর আর্থিক সহায়তায় সংস্কার ও সংরক্ষিত হয়েছে, যা রাষ্ট্রদূত তার দৃষ্টিতে ঘুরে দেখেন।

লালবাগ কেল্লা পরিদর্শনের পর তারা হোসেনী দালান এবং পুরান ঢাকার ব্যস্ত অলিগলি প্রদক্ষিণ করেন। যান্ত্রিক শহরের মাঝেই পুরান ঢাকার মানুষের দৈনন্দিন জীবন ও সরু গলিপথ দেখে রাষ্ট্রদূত উচ্ছ্বসিত হন।

ভিডিও বার্তায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “আমি পুরান ঢাকায় এসেছি। ২০২১ সালে আমার পূর্বসূরি এই স্থানটিকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের তহবিলের জন্য মনোনীত করেছিলেন। এখানে সংস্কার ও সংরক্ষণে যে কাজ হয়েছে, তা সত্যিই চমৎকার।” তিনি আরও যোগ করেন, “কয়েক বছর আগে যা দেখেছিলাম তার চেয়ে এখন অনেক পরিবর্তন হয়েছে। আবার এখানে ফিরে এসে উষ্ণ আতিথেয়তা পেয়ে খুব ভালো লাগলো।”

মার্কিন দূতাবাসের বরাতে জানানো হয়েছে, রাষ্ট্রদূত ও তার স্ত্রী ডিয়ান এই সফরের মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপত্য, সংস্কৃতি এবং খাবারের স্বাদ নিয়ে গভীর আনন্দ উপভোগ করেছেন।

Tags: ঐতিহ্যবাহীজাতিয়পুরান ঢাকামার্কিন রাষ্ট্রদূতরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • দিনাজপুরবাসীর প্রত্যাশা মাদকমুক্ত সীমান্ত, কর্মসংস্থান ও সুশাসন
  • বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
  • রংপুরে গ্রাম পুলিশ নিয়োগে রাজনৈতিক প্রভাব ও অভিযোগ
  • সিরাজগঞ্জে স্কুল ছাত্র হত্যা, তিন জনকে আমৃত্যু কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম