Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠিকে স্বাবলম্বী করার তাগিদ

Bangla FMbyBangla FM
৯:৩২ pm ২২, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট জনেরা। সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত উপকূলীয় জনগোষ্ঠির মাঝে ছাগল বিতরণ কর্মসূচিতে এমন তাগিদ দেন তারা।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুরে আয়োজিত ফ্রেন্ডশিপের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। এসময় মথুরাপুর গ্রামের ৩০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় ছাগল ও ভেড়া।

ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ডের ছাগল বিতরণ কর্মসূচিতে আরো যোগ দেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ-এর সহ-সভাপতি এবং দৈনিক নিউ নেশন পত্রিকার বিশেষ প্রতিনিধি গাজী আনোয়ার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাসস ও বাংলাভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াত হোসেন, প্রকল্প কর্মকর্তা আসাদুল হাসান, জামিল খান, হেদায়েত উল্লাহ খান, গ্লোবাল টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছাস বা লবনাক্ততার মত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েন উপকূলের বাসিন্দারা। তাই প্রাণিসম্পদ প্রতিপালন হতে পারে উপকূলবাসীর অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার উপায়।

ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড (এ্যাসিস্ট্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট) এএসডি কর্মসূচির আওতায় ৩০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় উক্ত ছাগল ও ভেড়া। শুধু ছাগল বিতরণ নয়, ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড- এএসডি’র মাধ্যমে নেয়া হয়েছে আরও কিছু কর্মসূচি।

বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন জনপদ হলেও, কাঙ্খিত উন্নয়ন হয়নি সাতক্ষীরা জেলার বাসিন্দাদের। এর অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, যার ভয়াবহতা দৃশ্যমান হচ্ছে দিনকে দিন। তাই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং এর ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষায়ন-সবুজায়নের পাশপাশি উপকূলীয় বাসিন্দাদের মাঝে অর্থনৈতিক কর্মকান্ড বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। এজন্য সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার তাগিদ দেন তারা।

Tags: জনগোষ্ঠিকে স্বাবলম্বীজলবায়ু পরিবর্তন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম