মোহাম্মদ মাসুদ মজুমদার:
কুমিল্লার বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশ্নবিদ্ধ করতে জামাতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী শফিকুল আলম হেলাল এর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে উপজেলা বিএনপির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি সন্ধায় বরুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সম্প্রতি জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী শফিকুল আলম হেলাল গত ১৩ ফেব্রুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নব নির্বাচিত সংসদ সদস্য ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারে বলেন তার নেতাকর্মীদের উপর ও বাড়ী ঘরে হামলা হচ্ছে বলে অপপ্রচার চালান এবং নির্বাচনের দিন শিলমুড়ি উত্তর ইউনিয়নের দিগলগাও কেন্দ্রে শফিকুল আলম হেলাল ও তার সমর্থকদের উপর হামলা হয়েছে এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে বলে মিথ্যাচার ও সাপাই গেয়েছেন। ঐদিন নির্বাচন পর্যবেক্ষণে থাকা কয়েকজন সাংবাদিক তার সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে তার কোন সত্যতা পান নি এবং এজেন্টদের বক্তব্য সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই।
বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বরুড়ায় জামাত নেতাকর্মীদের বাড়ী ঘরে ভাংচুরের মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন প্রশ্ন করতে চান। তিনি আরও বলেন শফিকুল আলম হেলাল তিনি তার নিজ কেন্দ্র সাওরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর প্রাপ্ত ফলাফলে হেরেছেন।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শফিকুল আলম হেলাল তার লিফলেটে বরুড়া দারুল উলুম মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেছেন বলে মিথ্যাচার করেছেন। যিনি অত্র মাদ্রাসায় কখনো পড়াশোনা করেন নাই। বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন আমাদের প্রার্থী নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন কে হেয় প্রতিপন্ন করার জন্যই অপপ্রচার চালাচ্ছেন আমরা বরুড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

