শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
উপজেলার নীলডুমুর খেয়াঘাট থেকে পোড়াকাটলা পর্যন্ত বিস্তৃত উক্ত সড়ক ধরে প্রতিদিন হাজারও মানুষের পাশাপাশি শত শত ছোট যানবাহন চলাচল করে থাকে। মধ্যভাগ থেকে খুঁটি সরে যাওয়ায় যানবাহন ও মানুষ চলাচলের পথ বিস্তৃত হওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এধরনের আরও জনহিতকর কাজে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছে।
জানা যায় দীর্ঘদিন ধরে অবহেলিত নীলডুমুর-পোড়াকাটলা সংযোগ সড়কে সম্প্রতি কার্পেটিং এর কাজ শুরু হয়। তবে বিদ্যুতের একটি পোল রাস্তার মাঝ বরাবর থেকে যাওয়ায় রাস্তা কার্পেটিং হলেও তার ব্যবহার নিয়ে সমালোচনা শুরু হয়। এসময় ফান্ড না থাকার কারনে এলজিইডি কতৃপক্ষ উক্ত খুঁটি অপসারণের বিষয়টি উপেক্ষা করে। একইভাবে স্থানীয়দের কোন অভিযোগ না থাকার পাশাপাশি বাজেটগত সমস্যার দরুন পল্লী বিদ্যুত বিভাগও বিষয়টি এড়িয়ে যায়। পরবর্তীতে সাধারণ মানুষের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার রাস্তার সর্বোচ্চ ভাল ব্যবহার নিশ্চিত করতে দুই পক্ষকে নিয়ে বিদ্যুত এর উক্ত খুঁটি অপসারণের উদ্যোগ নেয়।
পোড়াকাটলা গ্রামের নীলকান্ত রপ্তান জানান সড়ক নির্মানের দায়িত্বে থাকা এলজিইডি ও পল্লী বিদ্যুত বিভাগ বিষটি এড়িয়ে গিয়েছিল। তবে নির্বাহী অফিসারের ত্বরিৎ হস্তক্ষেপে এখন রাস্তা সম্পুর্ন চলাচলের উপযোগী হবে।

