Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চার মাসেই বদলি নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনওর

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৫ pm ৩১, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

যোগদানের মাত্র ৪ মাসেই বদলি হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। গতকাল সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা উপপ্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম।

এর আগে গত রোববার (২৯ মার্চ) জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। তার পরবর্তী কর্মস্থল ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জে তিনি গত বছরের ১১ ডিসেম্বর হিসেবে যোগদান করেন। সোহানিয়া যোগদান করার পর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। স্থানীয় বৃদ্ধাশ্রমে সহায়তা, বাল্যবিয়ে বন্ধে জিরো টলারেন্স ঘোষণাসহ বিভিন্ন কাজ করে সুনাম কুড়িয়েছেন তিনি। অল্প সময়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, বালু পাচার রোধ, মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, তিনি আমাদের উপজেলায় আসার পর বালু পাচার রোধসহবিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। তিনি আসার পর কোনো বাল্যবিয়ে হয়নি।

নিরাপদ বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজু বলেন, ইউএনও মহোদয় যোগদান করার পর থেকে তিনি বিভিন্নভাবে সহায়তা করেছেন। তিনি আমাদের এলাকার জন্য নানাবিধ পরিকল্পনা করেছিলেন তবে তার হঠাৎ করে বদলি নেতিবাচক প্রভাব ফেলবে।

রাজিয়া সুলতানা নামে এক বাসিন্দা বলেন, আমার মেয়ে বিরল রোগে আক্রান্ত, তিনি আসার পরে আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমি খুব গরীব মানুষ, তার সহায়তা পেয়ে আমি উপকৃত হয়েছিলাম। তিনি থাকলে আমিসহ আরও অনেকে সহায়তা পেতো।

উল্লেখ্য, তানজিমা আঞ্জুম সোহানিয়া ২০১০ সালের চ্যানেল আই-লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছিলেন। তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ৩৭ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন এবং ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তাকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘরের ছাদে রাখা বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • ডোমারে প্রাইভেট ক্লিনিকে সিজারের বিল না দেওয়ায় নবজাতক বিক্রির অভিযোগ
  • দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না
  • হাবিপ্রবির গাড়িচালক জাহাঙ্গীর আলম নিয়মিত মামলায় গ্রেপ্তার
  • লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম