Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আজ থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০০ pm ০৯, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে ঈদুল ফিতরের ছুটি আগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ জাতীয় গুরুত্বের। মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী এবং পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করেছে, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। দিনের আলো পর্যাপ্ত থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার, জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করাও নির্দেশনায় বলা হয়েছে।

অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের সময় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনার বন্ধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলা এবং গাড়ির ব্যবহার সীমিত রাখতেও বলা হয়েছে।

Tags: বন্ধবিদ্যুৎবিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ আজ দেশে পৌঁছেছে
  • মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির
  • ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচাররের দাবি জানিয়েছে বোন
  • দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
  • বেসিক ব্যাংকের বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম