Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অস্বাস্থ্যকর রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ, জরিমানা ১ লাখ টাকা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৯ am ০৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী শহরের বড় বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দ্রব্যমূল্য, পণ্যের সরবরাহ পরিস্থিতি, মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই-বাছাই করা হয়।

অভিযানকালে একটি দোকানে অননুমোদিত ও অস্বাস্থ্যকর খাবার রং পাওয়া যায়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ টমেটো সস, ঘি এবং অনুমোদনহীন কেওড়া জল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এসব পণ্য জব্দ করা হয়।

খাবার রং ও কেওড়া জলের নমুনা সংরক্ষণের জন্য জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। অবশিষ্ট মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য ধ্বংস করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মনোহরদীতে বিল থেকে উদ্ধার গ্রেনেড সদৃশ বস্তু, এলাকায় চাঞ্চল্য
  • উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত
  • দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের অভিযোগ রফিকের বিরুদ্ধে
  • বিয়েবাড়িতে হঠাৎ শোক, কনের মা মারা গেছেন
  • ঈদে পোশাকের সঙ্গে ঘর সাজানোর উৎসব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম