Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইইবি’র EOGM অনুষ্ঠিত: আগামী ৩০ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত

Bangla FMbyBangla FM
২:৪১ pm ১০, মে ২০২৫
in অন্যান্য
A A
0


ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর Extra-Ordinary General Meeting (EOGM) আজ ১০ মে ২০২৫ খ্রি. শনিবার বিকাল ৩:০০ টায় আইইবি সদর দফতর, রমনা, ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইইবি’র সম্মানিত প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।

সভায় উপস্থিত ছিলেন আইইবি’র নির্বাহী সদস্যবৃন্দ, যাঁদের মধ্যে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূইয়া, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল-হাসান (তমাল), সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান এবং অন্যান্য সম্মানী সহকারী সাধারণ সম্পাদকবৃন্দ।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ১৮০০-এর অধিক প্রকৌশলীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই EOGM-এ ২৬ জন প্রকৌশলী বক্তব্য রাখেন। আলোচনায় উঠে আসে আইইবি’র ভবিষ্যৎ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত।

সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান সভায় বলেন, “আইইবি’র সর্বশেষ কমিটির মেয়াদ ছিল ২০২৩-২০২৫। বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব হচ্ছে একটি স্বচ্ছ ও পরিশুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করে, গঠনতন্ত্র অনুযায়ী একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।” তিনি জানান, আগামী ৩০ জুন ২০২৫ খ্রি. তারিখের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করে এবং ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সভায় বক্তারা তীব্র ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন যে, আইইবি’র ইতিহাসে প্রথমবারের মতো আজ এক নজিরবিহীন নেক্কারজনক হামলা হয়েছে, যা অতীতে কখনো দেখা যায়নি। হামলাকারীদের কালো তালিকাভুক্ত করা, সদস্যপদ স্থগিত করা এবং ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার দাবি জানানো হয়।

সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত EOGM শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আইইবি’র গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে
  • নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে কালুখালীতে যৌথ টহল
  • ইনকিলাব মঞ্চ নয়, বাংলাদেশের উপর হামলা চালিয়েছে পুলিশ
  • জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী টাঙ্গাইল-৮ আসনে প্রার্থীরা হলফনামা পেশ করেছেন
  • বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল, নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম