কুয়েতে ‘র্যাপিড সেন্ট্রি’ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। উপসাগরীয় অঞ্চলে নিজেদের ও মিত্রদেশগুলোর নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।
কিয়ার স্টারমার এ বিষয়ে শেখ মিশাল আল আহমেদ আল সাবাহ-এর সঙ্গে ফোনে আলোচনা করেছেন। একই সঙ্গে কুয়েতের একটি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানিয়েছেন তিনি।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের মিত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।
উল্লেখ্য, ‘র্যাপিড সেন্ট্রি’ একটি স্বল্প-পাল্লার স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত ড্রোনসহ আকাশপথের হুমকি প্রতিহত করতে ব্যবহৃত হয়।

