Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজ প্রণালিতে আন্ডারওয়াটার ড্রোন মোতায়েনের পরিকল্পনা যুক্তরাজ্যের

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫১ pm ৩০, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার কৌশল নিয়েছে তেহরান—এমন দাবি করা হয়েছে। ওই মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করতে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্যপথে আন্ডারওয়াটার ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

রোববার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি এ তথ্য জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সমুদ্র এলাকায় একটি বৃহৎ যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি চলছে, যেখানে আন্ডারওয়াটার ড্রোন ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হবে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও এ অভিযানে যুক্তরাজ্যকে সহযোগিতা করছে।

এ কাজে ব্যবহারের জন্য নির্ধারিত জাহাজটি হলো ‘আরএফএ লিমে বে’, যার দৈর্ঘ্য প্রায় ৫৮০ ফুট। এটি মূলত রসদ পরিবহন ও সামরিক সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত একটি নৌযান। বর্তমানে সেটিকে ড্রোন পরিচালনার উপযোগী করে রূপান্তর করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এসব ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চালিত, যা সমুদ্রপৃষ্ঠ ও গভীর পানিতে মাইন শনাক্ত এবং নিষ্ক্রিয় করতে সক্ষম।

জন হ্যালি আরও জানান, শুধু ড্রোন নয়, হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানও মোতায়েন করা হবে, যার লক্ষ্য বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

Tags: বিশেষ নিউজযুক্তরাজ্যেহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংসদ অধিবেশন দেখলেন ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান
  • মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং পদত্যাগ, রাষ্ট্রপতি পদে লড়ার ঘোষণা
  • ঝালকাঠিতে ছাত্রদল নেতার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
  • সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৭ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন
  • বরিশালে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক, আতঙ্ক নয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম