Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ছাই তিন কৃষকের ঘর, অর্ধকোটি টাকার ক্ষতি

Bangla FMbyBangla FM
১:২৭ pm ২৩, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
1


লিমন মিয়া, সরিষাবাড়ী:

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসি চন্দনপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন কৃষক পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কৃষক খোরশেদ আলমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের মফিজ উদ্দিন ও হাকিম মিয়ার ঘরে।

খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়রা যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে তিনটি পরিবার নিঃস্ব হয়ে যায়।

অগ্নিকাণ্ডে বসতঘরের পাশাপাশি পুড়ে গেছে ঘরে থাকা ধান, চাল, নগদ অর্থ, স্বর্ণালংকার, শিক্ষার্থীদের বইপত্র, পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”

এ ঘটনায় ভুক্তভোগী তিনটি পরিবার চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা সরকারের সহানুভূতি ও দ্রুত সহায়তা কামনা করেছেন।

Tags: আগুনে পুড়ে ছাইদুর্ঘটনাসরিষাবাড়ী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত
  • দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম
  • ময়মনসিংহে এনসিপি’র ইফতার মাহফিল
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম