Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংশোধনের কেন্দ্রে পরিণত হবে দেশের কারাগার:স্বরাষ্ট্র উপদেষ্টা

Bangla FMbyBangla FM
৮:১৩ am ২৭, মে ২০২৫
in জাতীয়
A A
0

কারাগারকে শুধু বন্দি রাখার স্থান নয়, বরং একটি আধুনিক ও মানবিক সংশোধনাগার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, বন্দিদের উন্নয়নের সুযোগ দিতে ‘Correctional Industrial Park’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কারাবন্দিরা প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনবল হিসেবে গড়ে উঠবে এবং জেলে বসেই আয় করে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটি জেলার ও কারারক্ষীদের প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কারারক্ষীরা শৃঙ্খলা রক্ষা ও মানবিক আচরণের মধ্য দিয়ে বন্দিদের পুনর্বাসনে বড় ভূমিকা রাখেন। তিনি তাদের সততা, দেশপ্রেম ও পেশাগত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার চেতনাকে ধারণ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ডেপুটি জেলারগণ কারা ব্যবস্থার গুরুত্বপূর্ণ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন এবং একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক কারা প্রশাসন গঠনে প্রধান বাহক। কারা বিভাগের নিরাপত্তা জোরদারে মোবাইল জ্যামার, বডিস্ক্যানার, সার্কিট ডিটেক্টরসহ আধুনিক সরঞ্জামাদি যুক্ত করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। একইসঙ্গে তিনি জানান, কারারক্ষীদের সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ জেল মেডেল’ প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও অবসরপ্রাপ্ত কারা সদস্যদের জন্য আজীবন রেশন সুবিধা প্রদানের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অনুষ্ঠানে উপদেষ্টা কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং কৃতি প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করেন। ডেপুটি জেলারদের মধ্যে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেন মোছাঃ খাদিজা খাতুন লিমা এবং বেস্ট ফায়ারার নির্বাচিত হন ডিএম নুসরাত আল ইসলাম। কারারক্ষী ব্যাচে সেরা হন সুব্রত চন্দ্র সরকার ও বেস্ট ফায়ারার নির্বাচিত হন রায়হান মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মোঃ কামাল হোসেনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে উপদেষ্টা রাজশাহী কেন্দ্রীয় কারাগারও পরিদর্শন করেন।

Tags: সংশোধনের কেন্দ্রে পরিণত হবে দেশের কারাগার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম