Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Bangla FMbyBangla FM
৭:৫৭ am ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ):
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ঈদগাহ মোড় এলাকায় সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। অবরোধের ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধ ও বিচারের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভ মিছিল থেকে সরকারের গত ১৬ বছরের শাসনামলকে ‘ফ্যাসিবাদী’ উল্লেখ করে নেতারা বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং বারবার বিনা ভোটে ক্ষমতা দখলের দায়ে আওয়ামী লীগের আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই।

ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া বলেন, “শেখ হাসিনা ফেরাউনের চরিত্রে আবির্ভূত হয়ে দুই হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছেন। সাংবাদিকরা ২৪-এর বিপ্লবের গুরুত্বপূর্ণ সাক্ষী, তারা যেন বিভ্রান্তি না ছড়িয়ে বিপ্লবীদের পাশে থাকেন, সেই আহ্বান জানাই।”

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল-সানী বলেন, “আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এই দেশের রাজনীতিতে টিকে থাকার অধিকার হারিয়েছে। তাদের বিচারের আওতায় এনে নিষিদ্ধ করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন—ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা সভাপতি আকরাম হোসেন, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি রিয়াদ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

Tags: আওয়ামী লীগ নিষিদ্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম