Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাহেলগাম হামলার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’

Bangla FMbyBangla FM
১১:৩৯ am ০২, মে ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW) জড়িত—এমন বিস্ফোরক দাবি তুলেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। টেলিগ্রামে ফাঁস হওয়া একটি গোপন নথির ভিত্তিতে এ দাবি করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নথিটিতে হামলার পর কীভাবে পাকিস্তানবিরোধী প্রচার চালানো হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল।

নথি অনুযায়ী, হামলার ৩৬ ঘণ্টা পর গণমাধ্যমে পাকিস্তানকে দায়ী করে একটি নির্দিষ্ট বর্ণনা তৈরির পরিকল্পনার কথা বলা হয়। সেই সঙ্গে, ঘটনাটিকে ‘অমুসলিমদের লক্ষ্য করে চালানো হামলা’ হিসেবে চিত্রিত করারও নির্দেশ ছিল। আরও দাবি করা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-কে জড়িয়ে একটি প্রোপাগান্ডা চালাতে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারেরও পরিকল্পনা ছিল সেখানে।

এই অভিযোগ প্রকাশের পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। অপরদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়ে বলেন, জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংকট আরও গভীর হলে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়তে পারে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভারত সংযত থাকে। এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে উভয়পক্ষকে সংলাপে ফিরতে অনুরোধ জানান।

এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও উদ্বেগ প্রকাশ করছেন।

Tags: পাহেলগাম হামলাভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭৯, সব কেন্দ্র সিসিটিভির আওতায়
  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা
  • ইসলামি ব্যাংকের টাকা চুরিঘটনায় পায়ের জুতা দেখে চোর সনাক্ত  

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম