Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে মরহুম সৈয়দ কওছর আহমদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
২:১০ pm ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মরহুম সৈয়দ কওছর আহমদের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার উপজেলার গোয়ালাবাজার এলাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ শোকসভার আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, “মরহুম সৈয়দ কওছর আহমদ ছিলেন একজন জনবান্ধব জনপ্রতিনিধি। তিনি নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করেছেন। তিনি বিএনপির এক নিবেদিত প্রাণ ছিলেন এবং দলের দুঃসময়ে নানা নির্যাতনের শিকার হয়েও সাহসিকতার সঙ্গে পাশে থেকেছেন।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছেরাগ আলী,
সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল জিলু,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক,
সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি,
মরহুমের ছোট ভাই সৈয়দ রুহুল আহমদ,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল ইসলাম আহবাব,
সিলেট জেলা যুবদলের সহ-যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন,
স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রকিব আলী,
গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খালেদ হোসাইন
ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ আহমদ।

শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ওসমানীনগর উপজেলা বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ আসাদুজ্জামান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি
  • প্রতিষ্ঠান প্রধান নিয়োগে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
  • খামেনির মৃত্যুতে হামাসের তীব্র প্রতিক্রিয়া
  • শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব পালিত
  • আল-কুরআন বিজ্ঞান ও রমজান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম