Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় ব্রীজের দুইপাশের সংযোগ সড়ক বেহাল: ভোগান্তিতে চরমে 

Bangla FMbyBangla FM
১২:২৮ pm ২৪, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মালঞ্চ বিলের ওপর নির্মিত একটি ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক ভেঙে যাতায়াতে অনুপযোগি অবস্থা। ৮বছর ধরে ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ ও স্কুল শিক্ষার্থীরা। দ্রুত সড়ক সংস্কারের দাবী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ও এলাকাবাসীর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গট্টি ও আটঘর এই দুই ইউনিয়নের  সীমান্তের মধ্যদিয়ে বয়ে গেছে মালঞ্চ বিল। বিলের উত্তর পাড়ে রয়েছে খোয়াড়, গোয়ালপাড়া, সেনহাটি ও ভাবুকদিয়া গ্রাম। আর দক্ষিণ পাড়ে রয়েছে সিংহপ্রতাপ, নারানদিয়া ও মেম্বার গট্টি গ্রাম। এই ৭টি গ্রামে বসবাসরত বাসিন্দারা বেশিরভাগ কৃষক। গত ২০১১ সালে এই মালঞ্চ বিলের ওপর প্রায় ৮০ লাখ টাকা ব্যায়ে নির্মিত হয় ২৭ মিটার দৈর্ঘ্য ব্রীজ। ব্রীজ নির্মানের তিন-চার বছর পরেই দুইপাশের পাকা সংযোগ সড়ক বন্যায় পানির চাপে ভেঙ্গে যায়। তারপর থেকে আট বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে ব্রীজটি। যে কারণে ব্রিজের ওপর দিয়ে চলছে না কোনো ধরণের যানবাহন। ফলে ব্রিজটি স্থানীয় ৭টি গ্রামের মানুষের জন্য দশ পয়সারও কোনো উপকারে আসছে না। বরং ব্রিজের সংযোগ সড়ক না থাকায় স্থানীয় মানুষের ভোগান্তি বেড়েছে। 

স্থানীয় সমাজ সেবক শাহাজাহান ও কলেজ ছাত্র নাজমুল হোসেন বলেন, দুই ইউনিয়নের ৭টি গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য ১৪ বছর আগে বুড়িদিয়া স্কুলের পেছনে মালঞ্চ বিলের ওপর ৮০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে সরকার। ব্রিজের দুই পাশে মাটি কেটে নির্মাণ করা হয় কাচা রাস্তা। পরে ওই রাস্তার ওপর ইট বিছিয়ে দিয়ে যানবাহন চলাচলে উপযোগী করে দেয়া হয়। ফলে এসব গ্রামের কৃষকরা তাদের কৃষিপণ্য বাজারজাত করতে অনেক সুবিধা হয়। কিন্তু গত আট বছর আগে বিলের পানির চাপে ব্রিজটির দুইপাশের সংযোগ সড়ক ভেঙে ধসে যায়। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ়িষ্ট কর্তৃপক্ষের নিকট ব্রীজের দুইপাশে সংযোগ সড়ক সংস্কারের দাবী জানাই। 

স্থানীয় কৃষকরা জানান, সারাজীবন পাট-ধান ও পেঁয়াজ মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করেছে এলাকার মানুষ। মালঞ্চ বিলের ওপর ব্রিজ হওয়ার পর কয়েক বছর  মাথায় করে নিয়ে বাজারে ফসল বিক্রি করতে হয়নি। ভ্যান, নসিমন ও গাড়িতে করে কৃষিপণ্য বাজারজাত করা হয়েছে। কিন্তু গত ৭/৮  বছর ধরে ব্রিজের দুইপাশের সড়ক ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। 

সিংহপ্রতাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহেবুল ইসলাম ও কাজী রুবেল বলেন, মালঞ্চ বিলের ওপর নির্মিত ব্রীজটি আমাদের স্কুলের পাশেই। এই ব্রীজ দিয়ে স্কুলের শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। ব্রীজের দুইপাশের সড়ক ভেঙ্গে যাওয়ায় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হয়। ভোগান্তিতে পড়তে হয় স্কুল শিক্ষার্থী ও স্থানীয়দের। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সড়ক সংস্কারের দাবী করছি।

সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক সংস্কার জরুরি। আমরা চেষ্টা করছি দ্রুত ব্রীজটির দুইপাশে সংযোগ সড়ক সংস্কার করার জন্য। ইতোমধ্যে সংস্কারের জন্য ঢাকায় স্টিমেট পাঠানো হয়েছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালি বলেন, অতি দ্রুত সরেজমিনে ব্রীজটি পরিদর্শনে যাবো। তারপর মানুষের চলাচলের জন্য দ্রুত ব্যবস্থা নিতে আমরা কাজ করবো।

Tags: দুর্ঘটনাদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
  • পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • রংপুরে রমজানের ছুটিতে বিপথে শিক্ষার্থীরা
  • সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম