Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্দায় অনলাইন ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবায় বিশেষ গণশুনানি অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৪:০৩ pm ২২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ, অর্থ আদায় এবং ভূমি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়নভিত্তিক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) ঠাকুর মান্দার ভাঁরশো-তৈতুঁলিয়া ইউনিয়ন ভূমি অফিসে এই বিশেষ গণশুনানির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা ও নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নফেল আলী মণ্ডল, তৈতুঁলিয়া ইউপি চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান কামরুল এবং ভাঁরশো ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, সেবাপ্রার্থী ও এলাকাবাসী।

‍ জনগণের দোরগোড়ায় ভূমি সেবা

গণশুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জমি সংক্রান্ত অভিযোগ-জটিলতা শুনে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হলে অনলাইন সেবা ব্যবস্থার প্রসার অপরিহার্য।

‍ সেবার মানোন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা

অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা সহজীকরণে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভূমি অফিসের কার্যক্রম জনগণের নিকট আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এ ধরনের গণশুনানির আয়োজনকে স্বাগত জানান তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তাহিরপুরের শিমুল বাগান রক্ষায় যাদুকাটা নদীর তীরে বিশাল মানববন্ধন
  • ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ
  • সারিয়াকান্দিতে যানজট নিয়ন্ত্রণে থানা পুলিশের উদ্যোগ
  • আকাশ যুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে: নেতানিয়াহু
  • বিস্ফোরণে কাঁপল দুবাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম