Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় ডিবির অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার, উদ্ধার নগদ ২৫,৯০০ টাকা

Bangla FMbyBangla FM
৩:৪৮ pm ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0
খুলনায় ডিবির অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার, উদ্ধার নগদ ২৫,৯০০ টাকা

খুলনায় ডিবির অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার, উদ্ধার নগদ ২৫,৯০০ টাকা

মোঃ মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান:

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম সফল অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল দৌলতপুর থানাধীন পাবলা রিফিউজিপাড়ায় অভিযান চালায়। অভিযানে রাজু শেখের পুত্র মোঃ রাহাত শেখকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ২৫,৯০০ টাকা সহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাহাত শেখ স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। সিডিএমএস (ক্রিমিনাল ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে ইতোমধ্যে মোট ১৬টি মামলা রয়েছে।

ঘটনার পর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। ডিবির এই অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি এনে দিয়েছে।

মাদক নির্মূলে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাদের নিয়মিত অভিযান আরও জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Tags: উদ্ধার নগদ ২৫খুলনায় ডিবির অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতারটাকা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম