Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিথ্যা বিজ্ঞাপনের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৫ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস :

মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি যৌথ দল।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯,সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারণার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৪ ধারায় সদর উপজেলার সড়ক বাজার এলাকার শাড়ি বিচিত্রা বিপনী বিতান-কে ১ লাখ টাকা এবং নিউমার্কেট এলাকার ব্রাহ্মণবাড়িয়া ক্লথ স্টোর-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন,জনস্বার্থ রক্ষায় র‍্যাব নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে র‍্যাব-ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠান দণ্ডিত
  • মৌলভীবাজারে ২৫ মার্চ ও ২৬ মার্চ ঘিরে প্রস্তুতি সভা
  • শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন
  • মৌলভীবাজারে র‍্যালি ও মহড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস
  • আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম