Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৭ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলা পরিষদের সামনে টিএন্ডটি মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘোড়াঘাট থানার শালিকাদহ গ্রামের তহিদুল ইসলামের ছেলে ইজারুল ইসলাম রাব্বি (২৬) এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে সজীব হাসান (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

 

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে চেকপোস্টে ট্রাক চাপায় বাবা–ছেলের মৃত্যু
  • আমি আনন্দিত, সমগ্র দেশ বাবার অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে
  • চকবাজারে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাক-বিতণ্ডা অনাকাঙ্ক্ষিত: ডিএমপি
  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
  • পাংশায় ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম