সারিয়াকান্দি প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।
এ সময় নদীতে অবৈধ ভাবে ইলেক্ট্রিক শকের মাধ্যমে মৎস্য শিকারের অভিযুক্ত ২ জনকে মোট ২০০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ সরঞ্জাম প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

