Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৩ pm ২৭, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে পৃথকভাবে ২০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তারা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।

আটককৃতরা হলেন— উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে কামাল হোসেন মোল্যা (২৮) এবং আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের মৃত আনারউদ্দিন মাতুব্বরের ছেলে মো. জিয়া মাতুব্বর (৪০)।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
  • কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন সুধীর
  • ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • মৌলভীবাজার বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান ও জরিমানা আদায়
  • শ্রীমঙ্গলে অবৈধ জ্বালানি মজুদে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম