মানিকগঞ্জে বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪), তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।
পুলিশ জানায়, পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বিল্লালের কাছ থেকে ৭ কেজি এবং জাহিদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। মোট ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

